বিভিন্ন প্রকার সুন্নতসমূহ
৭/১. অধ্যায়ঃ
জ্ঞানার্জন করা
১০০ সুসাব্যস্ত হাদিস
হাদিস নং ৭৪
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যে ব্যাক্তি জ্ঞানার্জনের জন্য কোন পথে চলে, আল্লাহ্র তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।” (মুসলিম ২৬৯৯)
৭/২. অধ্যায়ঃ
প্রবেশ করার পূর্বে তিনবার অনুমতি চাওয়া
১০০ সুসাব্যস্ত হাদিস
হাদিস নং ৭৫
বর্ণনাকারী আবূ মুসা আশা’আরী (রাঃ)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তিনবার অনুমতি চাইবে। অনুমতি দিলে প্রবেশ করবে, অন্যথায় ফিরে যাবে।” (বুখারী ৬২৪৫, মুসলিম ২১৫৩)
৭/৩. অধ্যায়ঃ
খেজুর ইত্যাদি চিবিয়ে নবজাত শিশুর মুখে দেওয়া
১০০ সুসাব্যস্ত হাদিস
হাদিস নং ৭৬
বর্ণনাকারী আবূ মুসা আশা’আরী (রাঃ)
তিনি বলেন, আমার এক পুত্র সন্তান জন্ম গ্রহন করলো। আমি তাকে নিয়ে নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট উপস্থিত হলাম। তিনি তার নাম রাখলেন, ইবরাহীম এবং খেজুর চিবিয়ে তার মুখে দিয়ে তার জন্য বরকতের দুআ করলেন। (বুখারী ৫৪৬৭, মুসলিম ২১৪৫)
*কোন মিষ্টি জিনিস চিবিয়ে নবজাত শিশুর মুখে দেওয়াকে ‘তাহনীক’ বলা হয়। এটা খেজুর হওয়াই উত্তম।
৭/৪. অধ্যায়ঃ
আক্বীক্বা করা
১০০ সুসাব্যস্ত হাদিস
হাদিস নং ৭৭
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে নির্দেশ দিয়েছেন মেয়ের পক্ষ থেকে একটি এবং ছেলের পক্ষ থেকে দু’টি ছাগল আক্বীক্বা করার। (আহমদ ২৫৭৬৪)
৭/৫. অধ্যায়ঃ
বৃষ্টির পানি লাগার জন্য শরীরের কোন অংশ খোলা
১০০ সুসাব্যস্ত হাদিস
হাদিস নং ৭৮
বর্ণনাকারী আনাস (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে থাকাকালীন আমাদের উপর বৃষ্টি বর্ষণ শুরু হলে তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর শরীরের কিছু অংশ খুলে ফেললেন যাতে সেখানে বৃষ্টির পানি লাগে। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রাসূলুল্লাহ! এ রকম কেন করলেন? তিনি বললেন, ‘কারণ ইহা (এই বৃষ্টির পানি) স্বীয় প্রতিপালকের নিকট থেকে সদ্য আগত।” (মুসলিম ৮৯৮)
৭/৬. অধ্যায়ঃ
রোগীকে দেখতে যাওয়া
১০০ সুসাব্যস্ত হাদিস
হাদিস নং ৭৯
বর্ণনাকারী রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর আযাদকৃত গোলাম সাওবান (রাঃ)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর আযাদকৃত গোলাম সাওবান (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “যে ব্যক্তি কোন রোগীকে দেখতে যায়, সে জান্নাতের ফলমূলে অবস্থান করতে থাকে।” জিজ্ঞেস করা হলো, জান্নাতের ফলমূলে অবস্থান করা কি? তিনি বললেন, “এর ফলমূল সংগ্রহ করা।” (মুসলিম ২৫৬৮)
৭/৭. অধ্যায়ঃ
স্নিগ্ধ হাসা
১০০ সুসাব্যস্ত হাদিস
হাদিস নং ৮০
বর্ণনাকারী আবূ যার (রাঃ)
তিনি বলেন, নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেন, “কোন ভাল কাজকে তুচ্ছ ভেবো না, যদিও তা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করার কাজ হয়।” (মুসলিম ২৬২৬)
৭/৮. অধ্যায়ঃ
আল্লাহ্র নিমিত্ত কারো যিয়ারত করা
১০০ সুসাব্যস্ত হাদিস
হাদিস নং ৮১
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
আবূ হুরায়রা (রাঃ) নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি তার ভাইকে দেখার জন্য অন্য এক গ্রামে গেলো। আল্লাহ্ তা’য়ালা তার জন্য রাস্তায় একজন ফেরেশতা মোতায়েন করলেন। সে ব্যক্তি যখন ফেরেশতার কাছে পৌঁছলো, তখন ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? সে বললো, আমি এই গ্রামে আমার এক ভাইকে দেখার জন্য যাচ্ছি। ফেরেশতা বললেন, তার উপর তোমার কি কোন অনুগ্রহ আছে, যা তুমি আরো বৃদ্ধি করতে চাও? সে বললো, না। আমি তো শুধু আল্লাহ্র জন্য তাকে ভালবাসি। ফেরেশতা বললেন, আমি আল্লাহ্র পক্ষ থেকে তোমার কাছে এ পয়গাম নিয়ে এসেছি যে, আল্লাহ্ তোমাকেও ভালবাসেন, যেমন তুমি তোমার ভাইকে তাঁরই জন্য ভালবাসো।” (মুসলিম ২৫৬৭)
৭/৯. অধ্যায়ঃ
মানুষ তার ভাইকে জানিয়ে দেবে যে, সে তাকে ভালবাসে
১০০ সুসাব্যস্ত হাদিস
হাদিস নং ৮২
বর্ণনাকারী মিক্বদাদ ইবনে মা’দী কারিবা (রাঃ)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম) বলেছেন, “যদি তোমাদের কেউ তার কোন ভাইকে ভালবাসে, তাহলে সে যেন তাকে তার ভালবাসার কথা জানিয়ে দেয়।” (আহমদ ১৬৩০৩)হাদিসের মান নির্ণীত নয়।
৭/১০. অধ্যায়ঃ
হাই তুলা রোধ করা
১০০ সুসাব্যস্ত হাদিস
হাদিস নং ৮৩
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “হাই শয়তান কর্তৃক আসে। অতএব যখন তোমাদের কারো হাই আসে, তখন সে যেন সাধ্যানুসারে তা রোধ করে। কেননা, যখন তোমাদের কেউ হাই তুলে তখন শয়তান হাসে।” (বুখারী ৩২৮৯, মুসলিম ২৯৯৮)