কারো সাথে দেখা হলে

৮৬০. কারো সাথে দেখা হলে

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُهُ

আস-সালা-মু ‘আলাইকুম ওয়া রা’হমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহ

অনুবাদ

আপনার উপর আল্লাহ্‌র শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক

এক লোক নবী (ﷺ) এর নিকট এসে বললো, আস-সালা-মু ‘আলাইকুম। তিনি তার জবাব দিলেন। লোকটি বসলো। তিনি বললেনঃ দশ নেকি! এরপর আরেকজন এসে বললো, আস-সালা-মু ‘আলাইকুম ওয়া রা’হমাতুল্লা-হ। নবী (ﷺ) অনুরূপ জবাব দিলেন। লোকটি বসলো। তিনি বললেন, বিশ নেকি! অতঃপর আরেকজন এসে বললো, আস-সালা-মু ‘আলাইকুম ওয়া রা’হমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহ। নবী (ﷺ) তারও জবাব দিলেন। লোকটি বসলো। তিনি বললেনঃ ত্রিশ নেকি।

তথ্যসূত্রসহিহ। আবূ দাঊদঃ ৫১৯৫
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18