৩৩৬. হাজ্জ বা উমরায় তালবিয়া পাঠের নিয়ম
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ، وَالنِّعْمَةَ، لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ
لَبَّيْكَ اَللّٰهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، اِنَّ الْحَمْدَ، وَالنِّعْمَةَ، لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيْكَ لَكَ
লাব্বাইকাল্লা-হুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। ইন্নাল-হামদা ওয়ান-নি‘মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক
অনুবাদ
আমি হাজির! হে আল্লাহ্, আমি হাজির! আমি হাজির! তোমার কোনও অংশীদার নেই; আমি হাজির! প্রশংসা, অনুগ্রহ ও রাজত্ব-সবই তোমার! তোমার কোনও অংশীদার নেই।
ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, 'আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-কে মাথার চুল একসঙ্গে জড়ো করে এ তালবিয়া পাঠ করতে শুনেছি- (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) তিনি এর চেয়ে বেশি শব্দ উচ্চারণ করেননি।