সাধারণ অবস্থায় সিজদার আয়াত পড়ার পর দোয়া

২২৫. সাধারণ অবস্থায় সিজদার আয়াত পড়ার পর দোয়া

নবী (ﷺ) একটি সিজদার আয়াত পড়ে সিজদায় গিয়ে এই দোয়া করেন -

اَللَّهُمَّ اكْتُبْ لِي بِهَا عِنْدَكَ أَجْرًا، وَضَعْ عَنِّي بِهَا وِزْرًا، وَاجْعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا، وَتَقَبَّلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوُدَ

اَللّٰهُمَّ اكْتُبْ لِىْ بِهَا عِنْدَكَ اَجْرًا، وَضَعْ عَنِّىْ بِهَا وِزْرًا، وَاجْعَلْهَا لِىْ عِنْدَكَ ذُخْرًا، وَتَقَبَّلْهَا مِنِّىْ كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوٗدَ

আল্লা-হুম্মাক্‌তুব লী বিহা- ‘ইনদাকা আজ্‌রান, ওয়াদ্বা’অ্‌ ‘আন্নী বিহা- উইঝ‌রান, ওয়াজ্‌’আল্‌হা- লী 'ইন্‌দাকা যুখ্‌রান, ওয়া তাক্বাব্বাল্‌হা- মিন্নী কামা- তাক্বাব্বাল্‌তাহা- মিন ‘আব্‌দিকা দাঊদ

অনুবাদ

হে আল্লাহ্‌! এই সাজদাহ্‌র বিনিময়ে তোমার কাছে আমার জন্য সাওয়াব নির্ধারণ করে রাখ, এর বিনিময়ে আমার একটি গুনাহ দূর করো, এটাকে তোমার কাছে আমার জন্য সঞ্চয় হিসেবে জমা রাখ এবং এটা আমার নিকট হতে গ্রহণ করে নাও, যেভাবে তুমি তোমার বান্দা দাঊদ (আঃ)-এর নিকট গ্রহণ করেছিলে।

তথ্যসূত্রহাসান। তিরমিযীঃ ৫৭৯
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18