সানার দোয়া #৮

১৯২. সানার দোয়া #৮

তিনবার বলবে -

اَللَّهُ أَكْبَرُ كَبِيرًا، اَللَّهُ أَكْبَرُ كَبِيرًا، اَللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا

اَللّٰهُ اَكْبَرُ كَبِيْرًا، اَللّٰهُ اَكْبَرُ كَبِيْرًا، اَللّٰهُ اَكْبَرُ كَبِيْرًا، وَالْحَمْدُ لِلّٰهِ كَثِيْرًا، وَالْحَمْدُ لِلّٰهِ كَثِيْرًا، وَالْحَمْدُ لِلّٰهِ كَثِيْرًا، وَسُبْحَانَ اللّٰهِ بُكْرَةً وَّاَصِيْلًا

আল্লা-হু আকবার কাবীরা, আল্লা-হু আকবার কাবীরা, আল্লা-হু আকবার কাবীরা, ওয়ালহামদু লিল্লা-হি কাছীরা, ওয়ালহামদু লিল্লা-হি কাছীরা, ওয়ালহামদু লিল্লা-হি কাছীরা। ওয়াসুবহা-নাল্লা-হি বুকরাতাঁও ওয়া আসীলা

অনুবাদ

আল্লাহ্‌ সবচেয়ে বড় অতীব বড়, আল্লাহ্‌ সবচেয়ে বড় অতীব বড়, আল্লাহ্‌ সবচেয়ে বড় অতীব বড়। আর আল্লাহ্‌র জন্যই অনেক ও অজস্র প্রশংসা, আল্লাহ্‌র জন্যই অনেক ও অজস্র প্রশংসা, আল্লাহ্‌র জন্যই অনেক ও অজস্র প্রশংসা। সকালে ও বিকালে আল্লাহ্‌র পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।


অতঃপর বলবে -

أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ مِنْ نَفْخِهِ، وَنَفْثِهِ، وَهَمْزِهِ

اَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ مِنْ نَفْخِهٖ، وَنَفْثِهٖ، وَهَمْزِهٖ

আউযু বিল্লা-হি মিনাশ শাইত্বা-নি, মিন নাফখিহী ওয়ানাফছিহী ওয়াহামযিহী

অনুবাদ

আমি শয়তান থেকে আল্লাহ্‌র নিকট আশ্রয় চাই। আশ্রয় চাই তার ফুঁ তথা দম্ভ-অহংকার থেকে, তার থুতু তথা কবিতা থেকে ও তার চাপ তথা পাগলামি থেকে।

তথ্যসূত্রহাসান লি গাইরিহি (শুয়াআইব আরনাঊত)। আবু দাউদঃ ৭৬৪
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18